এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মহানাটকীয় ফাইনালে জায়গা করে নিয়েছে দুই শক্তিশালী দল—ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইতে আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।
মেগা এই ফাইনাল ঘিরে পুরো ক্রিকেট বিশ্বেই চলছে নানা জল্পনা-কল্পনা। কার হাতে উঠবে স্বপ্নের ট্রফি? এমন প্রশ্নের জবাবে ঘরের মাঠের সুবিধা ও বর্তমান ফর্ম বিবেচনায় ভারতকেই ফেভারিট মানছেন দক্ষিণ আফ্রিকার দুই কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ও ডেল স্টেইন।
সম্প্রতি ডি ভিলিয়ার্সের ইউটিউব চ্যানেল ‘৩৬০ লাইভ’-এ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এক আড্ডায় মেতে ওঠেন এই দুই প্রোটিয়া তারকা। সেখানে ডেল স্টেইন স্পষ্ট জানান যে, আবেগের জায়গা থেকে তিনি কিউইদের সমর্থন করলেও, যুক্তির বিচারে ভারতই এগিয়ে।
স্টেইন বলেন, "ব্যক্তিগতভাবে আমি চাই ফাইনালে নিউজিল্যান্ড জিতুক। কিন্তু তারা কি ভারতকে হারাতে পারবে? আমার মনে হয়, না।"
ক্রিকেট বিশ্বে দক্ষিণ আফ্রিকার নামের সঙ্গে জড়িয়ে থাকা 'চোকার্স' তকমা নিয়ে এদিন মজার ছলে কিউইদের সতর্কও করে দেন স্টেইন। তিনি বলেন, "সবাই দক্ষিণ আফ্রিকাকে চোকার্স বলে ডাকে। আমি এবার এই নামটা নিউজিল্যান্ডকে দিতে চাই। তারা খুব বেশি বিশ্বকাপ জেতেনি, তবে আমাদের চেয়ে অনেক বেশি ফাইনাল খেলেছে। তাই নিউজিল্যান্ডকে বলছি—দয়া করে এবার জেতো! নয়তো আমি আনুষ্ঠানিকভাবে 'চোকার্স' তকমাটা তোমাদের কাছে হস্তান্তর করব।"
তবে নিউজিল্যান্ডকে জিততে হলে যে ভারতকে বড় কোনো ভুল (চোক) করতে হবে, সেটিও স্মরণ করিয়ে দেন স্টেইন। তাঁর মতে, ফাইনালে ভারতের দিক থেকে তেমন কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। স্টেইনের ভাষায়, "নিউজিল্যান্ডের জিততে হলে ভারতের দিক থেকে চোকটা আসতে হবে। তবে আমার মতে, সেটি একপ্রকার অসম্ভব।"
এখন দেখার বিষয়, স্টেইনের ভবিষ্যদ্বাণী সত্যি করে ভারত শিরোপা নিজেদের ঘরে রাখে, নাকি সব সমীকরণ পাল্টে দিয়ে নিউজিল্যান্ড প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মুকুট মাথায় পরে। উত্তর মিলবে আগামীকালের ফাইনালেই।
মার্চ ২৬, ২০২৬
মার্চ ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাঙ্গামাটি | ২১ জুলাই, ২০২৬
বান্দরবান | ২১ জুলাই, ২০২৬
ঢাকা | ২১ জুলাই, ২০২৬
নীলফামারী | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।