এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। ৬২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাসান অন্তর এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের নাজমুল হৃদয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান তানিম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন আজিমুর রহমান শান্ত, হাসান ইমাম ফরহাদ, আয়মান মূসাসহ আরও ছয়জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন তানভীর সালাম অর্ণব, ইয়াকুব ইমন, সাব্বির হুসাইনসহ আরও ১৫ জন।
এছাড়া, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেদ মোহাম্মদ জুনাইদ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক নূরের রহিম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন সাদিয়া আলম তৃষা ও উম্মে নিশাত লুনা।
উল্লেখ্য, নবগঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।