এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার আলমখালী বাজার এলাকায় প্রাইভেট কার ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে তৈয়ব আলী (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমান।
নিহত তৈয়ব আলী মাগুরা সদরের দোড়ামখনা গ্রামের বাসিন্দা এবং করিম মোল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দুপুরে তিনি স্ত্রীকে নিয়ে ভ্যানযোগে ঝিনাইদহের গোপালপুর বাজারে যাচ্ছিলেন। পথে আলমখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তৈয়ব আলী ও তার স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। আহত নবীরন নেছা ও চালক জিয়াউর রহমানকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর প্রাইভেট কারটি ঘটনাস্থল ত্যাগ করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসেম্বর ১৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।