এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি পুকুর নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। রোববার (২২ জুন) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামে এই সংঘর্ষের সময় দায়ের কোপে ছেলের ভুল কোপে বাবার হাত বিচ্ছিন্ন হয়ে যায়—যা স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চানপুর গ্রামের ইছাম উদ্দিন দীর্ঘ ১৩ বছর ধরে একটি সরকারি পুকুর লিজ নিয়ে মাছ ও কৃষি চাষ করে আসছিলেন। ওই পুকুর নিয়ে তার সঙ্গে প্রতিপক্ষ হুমায়ুন কবীরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে ইছাম উদ্দিন পুকুরে চুন দেওয়ার সময় হুমায়ুন কবীর, ইদ্রিস মোল্লা ও ইদ্রিসের ছেলে মেহেদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে পুকুরপাড়ে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।
পরে বাবাকে রক্ষা করতে দৌড়ে গেলে ইছাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলামকেও ছুরিকাঘাত করা হয়। এসময় হাত কাটার উদ্দেশ্যে হুমায়ুন ও ইদ্রিস আমিনুলের হাত চেপে ধরলে মেহেদী দায়ের কোপ মারেন। কিন্তু কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে নিজের বাবা ইদ্রিসের হাতে—যার ফলে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা ইদ্রিসকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান। অন্যদিকে আহত ইছাম উদ্দিন ও আমিনুল ইসলামকে হাসপাতালে নিতে গেলে হুমায়ুন কবীরের লোকজন পথে বাধা দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা আরও জানান, ইছাম উদ্দিন পুকুরটি সরকারের কাছ থেকে লিজ নিলেও প্রতিপক্ষের দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে হুমায়ুন কবীরসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে এবং পূর্বের বিএস খারিজ করে দিয়েছে বলেও জানা গেছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ৬, ২০২৪
সেপ্টেম্বর ২৩, ২০২৫
আগস্ট ৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ঢালিউড | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।