এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আজকের নির্ধারিত অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
জানা গেছে, শনিবার সকাল ১১:৩০ মিনিটে ফরিদপুর আন্ত:জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ মানার নেতৃত্বে পূর্ব ঘোষণা অনুযায়ী সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আরিফ হাসান কিরনের নেতৃত্বে একই স্থান, ফরিদপুর পৌর অডিটরিয়ামে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। এতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের তৎপরতায় উভয় পক্ষকে সমঝোতার প্রস্তাব দেওয়া হয় এবং দুই পক্ষকে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়। সেখানে তারা একমত পোষণ করে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করে পরবর্তী সাধারণ সভার আয়োজন করা হবে।
এই সিদ্ধান্তের ফলে শ্রমিক ইউনিয়নের মধ্যে শিগগির সমাধান আশা করা যাচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।