এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. সুজন (৩১), তিনি সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে।
বুধবার (১৯ মার্চ) রাতে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, একই দিন দুপুরে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম (১৪) সদর উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গ্রেপ্তারকৃত সুজন তার প্রতিবেশী এবং তার প্রাইভেট শিক্ষক ছিলেন। শিক্ষকের দায়িত্ব পালনের আড়ালে তিনি ছাত্রীকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতেন।
ভিকটিমের মা বিষয়টি টের পেয়ে তার বাবাকে জানান। এরপর ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, শিক্ষক সুজন তাকে গোপনে চট্টগ্রাম বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন।
বিষয়টি সন্দেহজনক মনে করে ভিকটিমের বাবা তার মেয়ের প্রাইভেট পড়ানো বন্ধ করে দেন এবং তার মানসিক অবস্থা বিবেচনায় তাকে ঘুরতে পাঠান। তবে, ২০২০ সালের ১৭ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সুজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনীতে নিয়ে যান।
পরে ফেনী থেকে ভিকটিম ও অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউপি চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদে সুজন ছাত্রীকে তার বিবাহিত স্ত্রী বলে দাবি করেন, তবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
উক্ত ঘটনার পর ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, "গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ | ২১ আগস্ট, ২০২৬
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।