এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (১৭ জুলাই) দুযোর্গকবলিত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রোয়াংছড়ি উপজেলা এবং বান্দরবান সদর উপজেলার জামছড়িসহ বিভিন্ন এলাকার ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণ সহায়তা তুলে দেন তিনি। রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণসহ পৃথক কয়েকটি স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এই সহায়তা সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “বন্যায় কবলিত মানুষের প্রয়োজনীয় অন্যান্য জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগের এই কঠিন সময়ে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি।”
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে, সেজন্য দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে। বন্যাদুর্গত মানুষের পাশে সরকারের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যে স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী এবং ৩৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ সানিউল ফেরদৌস, বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সেবা পুলিশ (পিপিএম) সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থান লিয়ান বুইতিং এবং রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, শৈসাঅং মারমা, জেলা তাঁতী দলের সভাপতি শ্যামল তঞ্চঙ্গ্যা ন্যাজ্যাপু, হাইনুমং মারমা, গান্ধী লাল তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
এপ্রিল ২৪, ২০২৫
জানু ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।