এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আগৈলঝাড়া প্রেসক্লাবে” বাংলা নববর্ষকে বরণ করে নেয় এক আনন্দঘন ও ঐতিহ্যবাহী আবহে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। শুরুতেই বের করা হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্রেসক্লাব মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে প্রাণবন্ত।
শোভাযাত্রা শেষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীমুল ইসলাম শামীম। সাধারণ সম্পাদক এফ এম নাজমুল রিপনের সঞ্চালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমকর্মীরা বাংলা নববর্ষের তাৎপর্য এবং বাঙালির ঐতিহ্য তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার হারুন রানা, মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি এইচ এম মাসুম, সাইফুল মৃধা, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, যুগ্ম সম্পাদক এল আর মানিক, মানিক হাওলাদার, সদস্য আক্তারুজ্জামান। এছাড়াও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে সদস্যদের জন্য আয়োজন করা হয় বৈশাখী ভোজ। পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে সবাই মেতে ওঠেন নববর্ষের আনন্দে। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও কবিতার পরিবেশনায় শিল্পীরা বাঙালির সংস্কৃতির নানা দিক তুলে ধরেন, যা সকল সদস্যদের মুগ্ধ করে।
এপ্রিল ৮, ২০২৪
জানু ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ১৫ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।