এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সহজ ও সাবলীল ভাষায় লেখার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই পরিকল্পনার কথা জানান।
ফেসবুক পোস্টে ড. আসিফ নজরুল জানান, কয়েক বছর আগে পবিত্র হজ পালন করার পর থেকেই ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ বহুগুণ বেড়ে যায়। তিনি মহানবী (সা.)-এর ওপর লেখা বেশকিছু জীবনীগ্রন্থ পাঠ করেন। এরপরই তার মনে প্রবল ইচ্ছা জাগে, সাধারণ মানুষের জন্য সহজ ভাষায় নবীজি (সা.)-এর জীবনীর একটি পূর্ণাঙ্গ রূপ তুলে ধরার।
লেখার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “আমি কেবল ধর্মীয় নেতা বা পথপ্রদর্শক হিসেবে নয়, বরং একজন সফল রাষ্ট্রনায়ক, দক্ষ কূটনীতিক, রণকৌশলী, ব্যবসায়ী এবং মানবাধিকারের অতন্দ্র প্রহরী হিসেবে রাসুল (সা.)-এর অসামান্য সাফল্য ও জীবনদর্শনকে মানুষের সামনে তুলে ধরতে চাই।”
এতদিন এই কাজ শুরু না করতে পারার কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, “মহানবীর জীবনী লেখা অনেক বড় ও বিশাল একটি দায়িত্ব। আমি সাহসের সঙ্গে প্রস্তুতির কাজ শুরু করেওছিলাম। কিন্তু এর মধ্যেই দেশে রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। আমার জীবনযাত্রায় আমূল পরিবর্তন আসে। ব্যস্ততার কারণে তখন লেখালেখির চিন্তা করাও সম্ভব ছিল না।”
অবশেষে দীর্ঘ বিরতির পর আবারও সেই পুরনো স্বপ্ন বাস্তবায়নে কাজ শুরু করার কথা জানিয়েছেন তিনি। ড. আসিফ নজরুল বলেন, “আল্লাহর রহমতে এখন আমি স্বাভাবিক জীবনে ফিরেছি। মনের ভেতর সুপ্ত থাকা সেই পুরনো ইচ্ছেটা আবারও জেগে উঠেছে। ইনশাআল্লাহ, আমি এই মহৎ কাজটি শুরু করব।”
শেষদিকে তিনি নিজের এই প্রচেষ্টার জন্য দেশবাসী ও পাঠকদের কাছে দোয়া চেয়েছেন।
ফেব্রু ২৫, ২০২৬
মার্চ ১, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ৬ জুন, ২০২৬
জাতীয় | ৬ জুন, ২০২৬
ফুটবল | ৬ জুন, ২০২৬
জাতীয় | ৬ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৬ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।