এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মভূমি মাশহাদ শহরে সমাহিত করা হবে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সাথে সম্পৃক্ত বার্তা সংস্থা 'ফার্স' সংবাদটি নিশ্চিত করেছে।
তবে প্রয়াত এই নেতার জানাজার স্থান, তারিখ ও সময় এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। জানা গেছে, দাফন সম্পন্ন হওয়ার আগে রাজধানী তেহরানে একটি বিশাল শোক সমাবেশের পরিকল্পনা করছে আইআরজিসি। মূলত দেশের জনগণ ও অনুসারীদের শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতেই এই জমায়েতের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদ শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান হিসেবে বিবেচিত। এই শহরেই রয়েছে ঐতিহাসিক ইমাম রেজার মাজার। এই পবিত্র ভূমিতেই খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল এবং এবার সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন এই শীর্ষ নেতা।
প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এই ভয়াবহ হামলায় তার মেয়ে, নাতি ও জামাতাও প্রাণ হারান। এছাড়া, হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দু'দিন পর মারা যান খামেনির স্ত্রীও। খামেনির এই মৃত্যুতে পুরো ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।