এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের মেরাই পাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হ্লায়ইনু মারমা (৪৫)। তিনি হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান থেকে একটি যাত্রীবাহী চাঁদের গাড়ি (বি-৭০) তারাছা ইউনিয়নের বেতছরা এলাকায় ফিরছিল। গাড়িটি মেরাই পাড়া সংলগ্ন পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় চালক বৈদ্যপাড়া এলাকার সাচিংপ্রু মারমা (৩০) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমা নিহত হন এবং শিশুসহ পাঁচজন গুরুতর আহত হন।
২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, বুধবার ছিল বান্দরবানের বাজারবারের দিন। এলাকার মানুষজন সকালে বাজারে গিয়েছিলেন। বিকালে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ্র মুকুল জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।