এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সামিম খান (২৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত সামিম খান জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিজয়নগর থানায় একটি ডাকাতি ও হত্যাচেষ্টার মামলা ছিল (মামলা নং-৩৩, তারিখ ২১/০৬/২০২৫)। এই মামলায় তিনি কারাগারে হাজতবাস করছিলেন (হাজতি নং- ৫৬৭১/২৫)।
কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রচণ্ড জ্বর আসে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে বিকেল পৌনে ৫টার দিকে তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মোঃ ওবায়দুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "সামিম খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।