এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে কয়েকদিন ধরে বিরাজমান তীব্র তাপদাহে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবীরা, চরম কষ্টে দিন পার করছেন। তাপমাত্রা ছাড়িয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
এই পরিস্থিতিতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বোয়ালমারী উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে বোয়ালমারী উপজেলার চৌরাস্তা মোড়ে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত ও সুপেয় পানি বিতরণ করে সংগঠনটি।
এই উদ্যোগে অংশ নেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ আনিসুজ্জামান তপুসহ ছাত্রদলের নেতাকর্মীরা। ভ্যানে করে শরবত বিতরণ করা হয় অসংখ্য পথচারীর মাঝে।
শ্রমজীবী আলমগীর হোসেন বলেন, “এই গরমে সারাদিন রাস্তায় কাজ করি। আজ এক গ্লাস ঠাণ্ডা শরবত পেয়ে মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম।”
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ গরমে নিম্নআয়ের মানুষের জন্য বড় স্বস্তি এনে দেয়। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ জানান, গরম যতদিন থাকবে, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন লন্ডনপ্রবাসী ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সদস্য আলমগীর কবির।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
অক্টোবর ১৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।