এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে খান সাহেব (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, “আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্রের মহড়া দিতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।”
ওসি আরও জানান, অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মার্চ ৭, ২০২৬
ফেব্রু ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।