এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হলো বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ষোলঘর গোয়ালপাড়া এলাকায় আলমপুর খালে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।
প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের মোট ১০টি বাইচের নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা ঘিরে আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নৌকার ঢাক-ঢোলের তালে তালে নদীর বুকে বৈঠার ছন্দে মেতে ওঠেন মাঝি-নাবিকরা। আর এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে খালের দুই তীরে ভিড় করেন হাজারো দর্শক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক রনি চৌধুরী, উপজেলা বিএনপি নেতা অভিকুল, যুবদল নেতা বাদশা, ইউপি সদস্য জাকির হোসেন, রোমেল চৌধুরী, বিল্লাল হোসেন ও মজিবর রহমান প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।