এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে অসাবধানতাবশত বালতিতে রাখা পানিতে ডুবে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা ওই গ্রামের আশিক মোল্লার একমাত্র কন্যা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিশু আয়েশাকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এর আগে শিশুটিকে গোসল করানোর জন্য ঘরের অদূরে একটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে শিশুটি হামাগুড়ি দিয়ে বালতির কাছে চলে যায় এবং পরিবারের সদস্যদের অজান্তেই বালতির ভেতরে পড়ে যায়।
পরবর্তীতে পরিবারের লোকজন শিশুটিকে বালতির পানিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
একমাত্র কন্যাসন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এপ্রিল ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।