এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নরসিংদী পর্বে জেলার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হলেও, সেখানে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা উপেক্ষা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও উপস্থাপক হানিফ সংকেতের সমালোচনা করে তিনি মন্তব্য করেছেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের যথাযথ ‘বি-আওয়ামীকরণ’ না হওয়া পর্যন্ত পুরোনো ধারার সংস্কৃতিকর্মী বা ‘ওল্ডগার্ডদের’ চেতনায় জুলাই গণঅভ্যুত্থান স্থান পাবে না।
শুক্রবার (৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সারোয়ার তুষার জানান, ছোটবেলা থেকেই তিনি ‘ইত্যাদি’র একজন নিয়মিত ও একনিষ্ঠ দর্শক। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত এই অনুষ্ঠানটির প্রতিটি মুহূর্ত দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতেন। এবারের পর্বটির আয়োজন করা হয়েছিল নরসিংদী জেলায়।
তিনি উল্লেখ করেন, যে জেলায় ‘ইত্যাদি’র মঞ্চ তৈরি হয়, সেখানকার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা এই অনুষ্ঠানের একটি দীর্ঘদিনের ঐতিহ্য। নরসিংদীর ঐতিহ্য তুলে ধরতে গিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মহান শহিদ আসাদ এবং ভাই গিরিশচন্দ্র সেনের বসতভিটা, জাদুঘর ও কীর্তিগাথা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা নরসিংদীবাসী হিসেবে অত্যন্ত গর্বের।
তবে চরম বিস্ময় ও হতাশা প্রকাশ করে এই এনসিপি নেতা লিখেছেন, “বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম হানিফ সংকেতের চৈতন্যে জুলাই নাই। জুলাইয়ের নরসিংদী নাই। জুলাইয়ের নরসিংদীর বীরোচিত কারা বিদ্রোহের ইতিহাস নাই। শহিদ তাহমিদ, শহিদ ইমন বা শহিদ রাব্বি নাই! জুলাইয়ের উত্তাল নরসিংদী হানিফ সংকেতের চৈতন্যে নাই।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে দর্শকদের জন্য আয়োজিত কুইজ পর্বে নরসিংদীর কৃতি সন্তান কবি শামসুর রাহমান কিংবা আলাউদ্দিন আল আজাদের প্রসঙ্গ থাকলেও, জুলাইয়ের কোনো স্মৃতি বা ঐতিহাসিক আন্দোলনের কোনো উল্লেখ সেখানে ছিল না।
সাংস্কৃতিক মাধ্যমের এই উদাসীনতাকে পুরোনো রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার অংশ হিসেবে উল্লেখ করে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।