এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শনিবার সকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জলঢাকা’র উদ্যোগে আগামী ৫ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস ক্লাব সাধারন সম্পাদক শাহজাহান কবির লেলিন সহ সংগঠনের সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা বক্তব্য দেন ও অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ভারসাম্য দিন দিন হুমকির মুখে পড়ছে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই পরিবেশ রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে এবং রোপণকৃত গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণকৃত গাছ গুলোকে রক্ষণাবেক্ষণ ও বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে। পরিবেশবান্ধব ও সবুজ জলঢাকা গড়তে তরুণদের এই সময়োপযোগী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, একটি গাছ একটি প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খোলা জায়গা ও জনবসতিপূর্ণ এলাকায় ৫০ হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।