এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘একটি গাছ, একটি প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নীলফামারীর জলঢাকায় আগামী পাঁচ বছরে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্য নিয়ে সামাজিক সংগঠন ‘তারুণ্যের জলঢাকা’ এই মহতি উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার সকালে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ইকবাল জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। সভায় সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ সমাজের প্রতিনিধি এবং স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান বক্তারা।
শুধু গাছ লাগানোই নয়, বরং রোপণকৃত গাছের রক্ষণাবেক্ষণ ও তা বাঁচিয়ে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, তরুণদের এই সময়োপযোগী উদ্যোগ একটি পরিবেশবান্ধব ও সবুজ জলঢাকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী পাঁচ বছরে জলঢাকা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, খোলা জায়গা ও জনবসতিপূর্ণ এলাকায় এই ৫০ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
ফেব্রু ৩, ২০২৬
মার্চ ১২, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।