এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গমুখী লেনে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের যমুনা সেতু এলাকা থেকে রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
শনিবার (৬ জুন) সকালের দিকে যমুনা সেতুর ওপর ও এর আশপাশের এলাকায় কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে। এর ফলে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে থাকে।
ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, যানজটের কারণে দীর্ঘ সময় ধরে অনেক যানবাহন একই স্থানে আটকে আছে। বিশেষ করে দূরপাল্লার বাস এবং পণ্যবাহী ট্রাকের যাত্রী ও চালকরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে এলেঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরীফ জানান, সেতুর ওপর গাড়ি বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “বিকল হয়ে পড়া যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের সদস্যরা মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
বর্তমানে যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে বলে জানা গেছে।
মার্চ ৫, ২০২৬
জানু ১৪, ২০২৬
মার্চ ৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।