এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৬ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে মহাসড়কের ছুফুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় মদিনা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও পেছনে থাকা আরোহী প্রাণ হারান। দুর্ঘটনার পর সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলের বিভিন্ন অংশ।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ। কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এই বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেব্রু ২৪, ২০২৫
আগস্ট ৮, ২০২৫
জানু ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।