এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আলোচিত সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাকে বিদেশ যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তবে মামলা থেকে ব্যক্তিগত হাজিরা মওকুফ চেয়ে করা তার আবেদনটি নাকচ করে দিয়েছেন বিচারক। আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে মামলার শুনানির সময় আনিস আলমগীর সশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তার পক্ষ থেকে তিনটি পৃথক আবেদন করা হয়—স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং চিকিৎসার বা প্রয়োজনীয় প্রয়োজনে বিদেশ যাওয়ার অনুমতি। আদালত শুনানি শেষে স্থায়ী জামিন ও বিদেশ যাওয়ার অনুমতি দিলেও ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদনটি নামঞ্জুর করেন। ফলে মামলার প্রতিটি ধার্য তারিখে তাকে আদালতে উপস্থিত থাকতে হবে।
মামলার প্রেক্ষাপট:
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে ২৮ জানুয়ারি তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, আনিস আলমগীরের নামে মোট ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তদন্তে তার বৈধ আয়ের উৎস থেকে মাত্র ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকার হিসাব মিলেছে। অর্থাৎ, তার মোট সম্পদের প্রায় ৭৭ শতাংশ বা ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদই জ্ঞাত আয় বহির্ভূত বলে দাবি করেছে দুদক।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তার এই আয়ের অসঙ্গতিপূর্ণ উৎসগুলোর মধ্যে রয়েছে সঞ্চয়পত্র, ব্যাংক সুদ, টক শো ও কনসালটেন্সি থেকে প্রাপ্ত অর্থ এবং প্লট বিক্রির টাকা, যা তার ঘোষিত আয়ের তুলনায় কয়েক গুণ বেশি। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।