এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালীতে ১০ মে রবিবার বিকাল ৫টায় মধুখালী মাল্টিপারপাস হলরুমে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ( এম পি)।
মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর ১ আসনের সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এ সভায় আরো বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু,সদস্য সচিব শিমুল বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, পৌর যুবদলের সদস্য সচিব রায়হান মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সদস্য সচিব সাদ্দাম আরিফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব হোসেন, সদস্য সচিব রেদওয়ান আবেদিন, আইনুদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, আকরাম হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সভায় উপজেলা বিএনপির পক্ষ থেকে মধুখালীতে একটি সাংস্কৃতিক মঞ্চ নির্মাণ এবং মাল্টিপারপাস হলরুম আধুনিকায়নের দাবি জানানো হয়। এ বিষয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্যে মধুখালী উপজেলা বিএনপির দাবি-দাওয়া বাস্তবায়নে আশ্বাস দেন এবং মধুখালীবাসীর উন্নয়নের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।