এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও প্রচারণা কর্মসূচি। “ওয়ালটন পণ্য কিনুন, মিলিয়নিয়ার হোন”—এই আকর্ষণীয় স্লোগানকে সামনে রেখে সালথা বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান তামিম ইলেকট্রনিক্স আয়োজন করে জমকালো এই প্রচার কার্যক্রম।
রবিবার (১০ মে) সকাল ১১টায় তামিম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মোঃ সাহেব মাতুব্বর-এর নেতৃত্বে সালথা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণিল র্যালিটি। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন ও ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের নানা বার্তাসংবলিত প্ল্যাকার্ড। বাদ্যযন্ত্রের তালে তালে পুরো বাজারজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
র্যালিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা। পথচারী, ব্যবসায়ী ও ক্রেতাদের কাছে ওয়ালটনের ঈদ অফারের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটনের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এসি ও ওয়াশিং মেশিন কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ পুরস্কার বা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। পাশাপাশি রয়েছে নিশ্চিত ক্যাশ ভাউচার ও আকর্ষণীয় উপহার।
র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় তামিম ইলেকট্রনিক্সের প্রোপাইটর মোঃ সাহেব মাতুব্বর বলেন,
“ওয়ালটনের উন্নতমানের পণ্য ও ডিজিটাল ক্যাম্পেইনের বিশেষ সুবিধা সালথাবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই আয়োজন। এখন আমাদের শোরুম থেকে পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলেই যে কেউ ভাগ্য বদলের সুযোগ পেতে পারেন।”
তিনি আরও বলেন, “ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের মূল শক্তি। তাই মানসম্মত পণ্যের পাশাপাশি আকর্ষণীয় অফারের মাধ্যমে আমরা সবসময় গ্রাহকদের পাশে থাকতে চাই।”
আকর্ষণীয় এই প্রচারণা কার্যক্রমের পর থেকেই সালথার ক্রেতাদের মধ্যে ওয়ালটন পণ্যের প্রতি আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঈদকে সামনে রেখে এখন সালথার ইলেকট্রনিক্স ক্রেতাদের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছে তামিম ইলেকট্রনিক্স।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।