এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের অস্থিরতা ও চলমান ভূ-রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে সরকার গতকাল রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন মূল্য ঘোষণা করেছে, যা আজ রোববার (১৯ এপ্রিল ২০২৬) থেকে কার্যকর হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৯৯ টাকা। এছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৪ টাকা করা হয়েছিল, যা ছিল সেই সময় পর্যন্ত সর্বোচ্চ। তবে এবার ১১৫ টাকা নির্ধারণের মাধ্যমে আগের সব রেকর্ড ভেঙে গেল।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এক পর্যায়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। মাঝে হরমুজ প্রণালি খোলার ঘোষণায় দাম কিছুটা কমলেও ইরান পুনরায় প্রণালিটি বন্ধের ঘোষণা দেওয়ায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মূলত এই বৈশ্বিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজারে।
এদিকে তেলের দাম বাড়ার খবরের পর গতকাল থেকেই সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক পাম্পে সরবরাহ কমে যাওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে।
বিপিসির তথ্যমতে, দেশে বর্তমানে ১ লাখ ২ হাজার টনের বেশি ডিজেল মজুত আছে এবং নতুন চালানে আরও ১ লাখ টন যুক্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে ডিজেল ও অকটেনের দৈনিক সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, দেশে ব্যবহৃত মোট জ্বালানির ৬৩ শতাংশই হলো ডিজেল। ফলে এই মূল্যবৃদ্ধির প্রভাবে গণপরিবহন ও কৃষি খাতে ব্যয় বৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।