এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইন্টার মায়ামির ডাগআউটে বদল এলেও লিওনেল মেসির জাদু অব্যাহত রয়েছে। ব্যক্তিগত কারণে সম্প্রতি কোচের পদ ছেড়েছেন হাভিয়ের মাশচেরানো। তাঁর পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গিয়েরমো হোয়োস। নতুন কোচের অধীনে প্রথম ম্যাচেই জোড়া গোল করে জয় উপহার দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
মেজর লিগ সকারে (এমএলএস) আজ কলোরাডোর বিপক্ষে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে ইন্টার মায়ামি। এই জয়ের মাধ্যমে টানা দুই ম্যাচে ড্রয়ের পর আবারও জয়ের ধারায় ফিরল ফ্লোরিডার ক্লাবটি।
ম্যাচটি হওয়ার কথা ছিল কলোরাডোর হোম ভেন্যু ডিক স্পোর্টিংস গুডস পার্কে, যার দর্শক ধারণক্ষমতা ১৮ হাজারের কিছু বেশি। কিন্তু মেসির খেলার খবরে টিকেটের চাহিদা তুঙ্গে পৌঁছালে ম্যাচটি সরিয়ে নেওয়া হয় ডেনভারের এমপাওয়ার ফিল্ডে। সেখানে মেসির ম্যাজিক দেখতে উপস্থিত হয়েছিলেন ৭৫,৮২৪ জন দর্শক, যা এমএলএসের ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ম্যাচের ১৮ মিনিটে স্পট কিক (পেনাল্টি) থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান জার্মান বার্তেরামে।
তবে ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় গোলটি আসে ৭৯ মিনিটে। মাঝমাঠের কিছুটা ওপর থেকে রদ্রিগো ডি পলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুতগতিতে বক্সে ঢোকেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডারদের পরাস্ত করে বাম পায়ের ট্রেডমার্ক বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। এটি ছিল ম্যাচে তাঁর দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল। কলোরাডোর পক্ষে রাফায়েল নাভারো ও ড্যারেন ইয়াপি একটি করে গোল পরিশোধ করলেও হার এড়াতে পারেননি।
নিউ ইয়র্ক সিটির বিপক্ষে জয়ের পর অস্টিন ও রেড বুলসের সঙ্গে ড্র করেছিল মায়ামি। আজকের এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল দলটি, আর নতুন কোচ হোয়োস পেলেন এক স্মরণীয় অভিষেক।
ফেব্রু ২৪, ২০২৬
জুন ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
বরিশাল | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।