এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের কড়া নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত পৃথক তিনটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল (২০২৬) রাত সাড়ে ১১টার দিকে এসআই (নিঃ) মোঃ আঃ হাই ফকিরের নেতৃত্বে একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ইয়াবাসহ মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। গ্রেফতারকৃত সাইফুল নাটোরের সিংড়া থানার নিংঙ্গন নতুনপাড়ার মৃত ইউসুফ আলীর ছেলে। সে বর্তমানে সাভারের বক্তারপুর এলাকায় ভাড়া বাসায় থেকে মাদকের কারবার চালিয়ে আসছিল।
একই দিন রাত পৌনে ১২টার দিকে সাভার মডেল থানাধীন বেলমা এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা ও তাঁর সঙ্গীয় ফোর্স। অভিযানে ৫২ পিস ইয়াবাসহ বশির আহম্মদ (৪২) নামের আরেক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা। চট্টগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ এলাকার মৃত কালু মুহুরির ছেলে বশির বর্তমানে সাভারের হেমায়েতপুর সুইচটেক আর্জেন্টপাড়ায় ভাসমান অবস্থায় বসবাস করছিল।
এছাড়া পরদিন ১৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন কলতাসূতি নামাপাড়া এলাকায় অভিযান চালান এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান। সেখান থেকে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৩০ হাজার টাকা। আলমগীর সাভারের গেন্ডা ভাগুলপুর বেপারী বাড়ি এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। সে বর্তমানে আশুলিয়ার কলতাসূতি নামাপাড়া তালতলা এলাকায় বসবাস করত।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এসব এলাকায় গোপনে মাদকের কারবার চালিয়ে আসছিল। এর মধ্যে গ্রেফতারকৃত বশির আহম্মদের (২নং আসামি) বিরুদ্ধে পূর্বে ১টি এবং মোঃ আলমগীর মিয়ার (৩নং আসামি) বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।
ইতিমধ্যেই ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মে ২১, ২০২৬
নভেম্বর ২১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।