এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত আজ রোববার সকালে রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধনকালে এ তথ্য জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর। এরই মধ্যে দেশের বড় বড় সিটি করপোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২০ এপ্রিল থেকে দেশের প্রতিটি প্রান্তে এই কর্মসূচি বিস্তৃত করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনস্বাস্থ্যের সুরক্ষায় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের এক মুহূর্ত অপেক্ষার সময় নেই। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।’
বিশেষ করে মায়েদের প্রতি আহ্বান জানিয়ে ডা. মুহিত বলেন, যাদের সন্তানের বয়স ৬ মাস থেকে ৫ বছরের কম, তাদের অবশ্যই এই টিকার আওতায় আনতে হবে। তিনি ‘হার্ড ইমিউনিটি’ বা গোষ্ঠীগত রোগ প্রতিরোধ ক্ষমতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘একটি নির্দিষ্ট এলাকার অধিকাংশ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হলে পুরো সমাজই সুরক্ষিত থাকে। ফলে হাম ছড়ানোর আর কোনো সুযোগ থাকে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে দেশে হাম ও রুবেলার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।