এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসা থেকে সাবেক এই স্পিকারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ওই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রায় এক সপ্তাহ কারাভোগের পর আজ তিনি জামিন পেলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আজিমপুর সরকারি কলোনির ভেতরে মিছিলে অংশ নিয়েছিলেন মো. আশরাফুল ওরফে ফাহিম। ওই সময় তৎকালীন সরকারের সমর্থকদের ছোঁড়া গুলি আশরাফুলের বাঁ চোখে লাগে এবং তাঁর চোখটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ২৫ মে আশরাফুল বাদী হয়ে ঢাকার আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে লালবাগ থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। এই মামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীদের আসামি করা হয়।
আদালতে শুনানির সময় শিরীন শারমিন চৌধুরীর আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ যুক্তি দেখান যে, আসামি একজন নারী এবং বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ। এই মানবিক দিকগুলো বিবেচনা করে আদালত ৫০ হাজার টাকার মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
আইনজীবীরা জানিয়েছেন, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রংপুর ও ঢাকায় আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে তাঁকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। ফলে এই মামলায় জামিন পাওয়ার পর তাঁর কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।