এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যারিয়ার ও নেতৃত্বর উন্নয়ন ভিত্তিক সংগঠন এন্ট্রপ্রেনিয়রশীপ এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট (ইএলডিসি) ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে ক্লাবের সদ্য বিদায়ী শাহরিয়ার আলম সাফল্য এবং সাধারণ সম্পাদক কাজী জুহায়ের আনান লাজিম হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ হাসান কানন।
এছাড়াও সাত সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ -সভাপতি হিসাবে আছেন ফারজানা আক্তার ফাহিমা, যুগ্ম-সাধারণ সম্পাদক সায়েম শেখ ও ফহিমা আক্তার , সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সাফিন এবং সাজিদ রায়হান।
নবনির্বাচিত কমিটির উদ্দেশ্যে সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি,
“ইন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি)-এর নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক সাঈদ হাসান কাননসহ সম্পূর্ণ এক্সিকিউটিভ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
এই নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে যে তারা তাদের মেধা, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাবে। ইএলডিসি সবসময়ই নেতৃত্ব বিকাশ, উদ্ভাবন এবং ইতিবাচক পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এসেছে, নতুন কমিটির হাত ধরে এই ধারা আরও সমৃদ্ধ হবে বলেই প্রত্যাশা।
ক্লাবের প্রতি প্রত্যাশা জানতে চাইলে ইএলডিসি'র নবনির্বাচিত সভাপতি বলেন, " ইএলডিসি-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়ে আমি সত্যিই সম্মানিত, তবে এটা একটা বড় দায়িত্বের জায়গা।
আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের এন্টারপ্রেনিউরিয়াল কনফিডেন্স, কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ ডেভেলপ করা।
আমরা ইএলডিসি-কে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে সবাই নিজের পোটেনশিয়াল প্রকাশ করতে পারে।
আমি বিশ্বাস করি, লিডারশিপ মানে পাওয়ার নয়, বরং রেসপন্সিবিলিটি & সার্ভিস এবং এই মাইন্ডসেট নিয়েই আমরা সামনে এগিয়ে যাবো"।
উল্লেখ্য, নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের সকল দায়িত্ব পালন করবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।