এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ নিরব ইমতিয়াজ শান্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফরিদপুর থিয়েটার-এর প্রতিনিধি হিসেবে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (৪ এপ্রিল) তিনি ফেসবুক (সামাজিক যোগাযোগ মাধ্যমে) নিজের এক বক্তব্যে তিনি লিখেন, দেশের প্রতিকূল পরিস্থিতিতে যখন সারাদেশে সাংস্কৃতিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছিল, তখন তিনি তার অবস্থান থেকে জোটের কার্যক্রম সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথম অনুষ্ঠানেই প্রশাসনিক বাধা অতিক্রম করে শিল্পকলা একাডেমিতে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়। এছাড়া নানা প্রতিবন্ধকতার মধ্যেও নববর্ষ উদযাপন সফল করতে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।
তিনি আরও লেখেন সবসময়ই তিনি সংস্কৃতি ও জোটের কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট ছিলেন। তবে বর্তমানে নিজের প্রতিষ্ঠিত নাট্যদল নাট্যকুঞ্জ-কে আরও বেশি সময় দেওয়ার লক্ষ্যে তিনি ফরিদপুর থিয়েটারের কাছে তার অফিসিয়াল সিদ্ধান্ত জমা দিয়েছেন। শিগগিরই তার পরিবর্তে অন্য কাউকে জোটে মনোনীত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে তার এই কর্মময় সময়টি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। ভবিষ্যতেও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ডিসেম্বর ২৯, ২০২৫
এপ্রিল ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।