এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, মুগ, তিল ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ও উপজেলা পরিষদ সভা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে আমরা এই প্রণোদনা দিচ্ছি। বিশেষ করে আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধি আমাদের লক্ষ্য। কৃষকরা যদি সঠিক সময়ে এই উন্নত মানের বীজ ও সার ব্যবহার করেন, তবে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদন সম্ভব হবে। আমরা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিরবচ্ছিন্ন কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে এই কর্মসূচির আওতায় পাট চাষের জন্য ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। তিল চাষের জন্য ৩০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং মুগ ডাল চাষের জন্য ২০ জন কৃষককে ৫ কেজি বীজ ও সমপরিমাণ সার দেওয়া হয়। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের আধুনিকায়নের লক্ষ্যে ৬ জন কৃষককে ১টি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে। কর্মসূচির সবচেয়ে বড় অংশ হিসেবে ৩০০০ জন কৃষককে উফশী আউশ ধানের আবাদের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই বিতরণ কর্মসূচি। প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে এই সুবিধা পায়, আমরা তা নিশ্চিত করেছি। বিতরণকৃত এই উপকরণ যেন অন্য কোনো কাজে ব্যবহার না করে জমিতে সঠিকভাবে প্রয়োগ করা হয়, সেদিকে কৃষকদের সজাগ থাকতে হবে। কৃষি খাতে স্বচ্ছতা বজায় রেখে আমরা আত্রাইকে একটি সমৃদ্ধ কৃষি অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এপ্রিল ২১, ২০২৫
সেপ্টেম্বর ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ঢালিউড | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।