এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের। এ সময় জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মাহাবুব উল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পাটের ঐতিহ্যবাহী ভূমিকা রয়েছে। পাট উৎপাদন বৃদ্ধি, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব পাটপণ্যের প্রসার ঘটাতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা পাট চাষে কৃষকদের আরও উৎসাহিত করার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন,পাটকে ঘিরে নতুন নতুন উদ্ভাবন ও শিল্পায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এজন্য পাট ও পাটজাত পণ্যের উৎপাদন এবং ব্যবহার সম্প্রসারণে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।