এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম (চিংম্রং) এলাকায় মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক ও ধর্মীয় উৎসব 'সাংগ্রাই' উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২০২৬ সালের উৎসবকে বর্ণিল ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে উথোয়াই মং মারমা-কে আহ্বায়ক এবং মংসুই উ মারমা-কে সদস্য সচিব করে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে চার সদস্যের এই মূল কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক কাপ্তাই উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, যুগ্ম আহ্বায়ক চিৎমরম আগা পাড়া কার্বারী উসাই মং মারমা, সদস্য সচিব: উন্নয়ন কর্মী মংসুই উ মারমা, যুগ্ম সচিব চিৎমরম ইউনিয়নের বিএনপি সহ- সাধারণ সম্পাদক সাচিং উ মারমা।নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মারমা সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় তিন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে ১৩ এপ্রিল (সাংগ্রাই বরণ) উৎসবের প্রথম দিনে ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এদিন প্রতিটি বসতবাড়ি থেকে শুরু করে গৃহপালিত সকল প্রাণীকে তাজা ফুল দিয়ে সাজানো এবং ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবের সূচনা হবে।
১৪ এপ্রিল (মূল সাংগ্রাই) দ্বিতীয় দিনে পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ থাকবে তুঙ্গে। এদিন সকালে বিহারে বিহারে ছোয়াইং পূজা (অন্নদান), বুদ্ধ স্নান এবং প্রদীপ প্রজ্বলন করা হবে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা থেকে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে আশীর্বাদ গ্রহণ করা হবে। দিনব্যাপী থাকবে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা ও ধর্মীয় দেশনা গ্রহণ।
১৫ এপ্রিল (জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান) উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত 'সাংগ্রাই জল উৎসব'। পবিত্র জল ছিটিয়ে পুরনো বছরের গ্লানি মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে। দিনব্যাপী নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মারমা ঐতিহ্যের প্রতিফলন ঘটানো হবে।নবগঠিত কমিটির আহ্বায়ক উথোয়াই মং মারমা বলেন, "চিংম্রং সাংগ্রাই জল উৎসব এখন কেবল পাহাড়ী জনগোষ্ঠীর নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। আমরা প্রশাসনের সহযোগিতা ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২০২৬ সালের আয়োজনকে স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।"
সদস্য সচিব মংসুই উ মারমা জানান,তিনি দেশি-বিদেশি পর্যটক ও সর্বস্তরের মানুষকে এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।