এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলায় “শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (১ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অতিথিদের আসন অলংকৃত করেন উপদেষ্টা দুজন। এ সময় ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা ও বরণ জানান।
উপদেষ্টারা উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন, পরিবেশ সুরক্ষা ও জনগণের জীবনমান উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।