এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)।
বুধবার (২৫ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভি.আই.পি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে আলমগীর ও জিহাদকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই ওই ফ্ল্যাটে অবস্থান করছিল বলে স্বীকার করেছে। তদন্তে আরও জানা যায়, আলমগীরের বিরুদ্ধে এর আগেও খিলগাঁও ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জুলাই ৬, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।