এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সব ধরনের ক্রেতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছে জনতার বাজার। শনিবার ও বুধবার সপ্তাহে এই বাজার বসছে। এবং আস্তে আস্তে তা জমে উঠেছে। শহরের ঝিলটুলীতে অবস্থিত স্পিং হিল হাসপাতালের পাশে অস্থায়ী এই জনতার বাজারকে কেন্দ্র করে সকাল থেকেই জমে উঠে বেচাকেনা।
বুধবার সকালে খোঁজ নিয়ে দেখা গেছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণি ছাড়াও সব ধরনের লোকজনই এখানে ভিড় করছেন। মূলত বিভিন্ন শাকসবজি এবং তরিতরকারি কিছুটা কম দামে পাবার আশায় ছুটে আসেন এখানে। তাছাড়া এখানকার পণ্যগুলো সরাসরি কৃষকের কাছ থেকেই সংগ্রহ করা হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে বেশ কয়েকজন ক্রেতা জানান এখানে প্রতি শনিবার ও বুধবার জনতার বাজার বসে। আর সেখান থেকে সদাই করার উদ্দেশ্যে তারা এখানে আসছেন।
বাজার থেকে কম মূল্যে এবং মানসম্মত পণ্য পাওয়া যায় এখানে। অন্যদিকে বাজারের আয়োজকরা জানান জনতার বাজার জনগণের প্রত্যাশা পূরণে এখন পর্যন্ত সফল হয়েছে। বেচাকেনা ভালো হওয়ায় তারাও অনেকটা আশাবাদী। ভবিষ্যতে এই বাজারটি ভালো করবে। এতে সাধারণ লোকের পয়সার সাশ্রয় হবে পাশাপাশি এখান থেকে মানসম্মত এবং তাজা শাকসবজি ক্রেতাদের হাতে তুলে দেয়াই তাদের প্রধান লক্ষ্য।
এপ্রিল ১০, ২০২৪
এপ্রিল ৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।