এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বুধবার (২৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলার বানা ইউনিয়নের বেলবানার চরাঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল নেতৃত্বে এই কর্মসূচিতে প্রায় ৫০০টি বিভিন্ন ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
“পরিবেশ সুরক্ষা, গ্রামীণ উন্নয়নসহ সবুজ আলফাডাঙ্গা” গড়ার লক্ষ্যে আয়োজন করা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে নারিকেল, তাল, আম, জাম, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ রাস্তার দুই ধারে পাঁচ মিটার দীর্ঘ এলাকায় রোপণ করা হয়। এতে একদিকে বৃক্ষপ্রেমীদের উৎসাহ বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে এবং গ্রামীণ উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।
ইউএনও রাসেল ইকবাল বলেন, “গাছ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছকে বন্ধুর মতো ভালোবাসতে হবে এবং বড় হওয়া পর্যন্ত যত্নসহ লালন-পালন করতে হবে। পরিবেশ রক্ষায় সবাই এগিয়ে আসা উচিত। যদিও মানুষের প্রয়োজনে গাছ কাটা হয়, তবে একটি গাছ কাটার পরিবর্তে কমপক্ষে পাঁচটি গাছ রোপণের আহবান জানাই।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, স্থানীয় জনসাধারণের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন, বিএনপি নেতা লিয়াকত বিশ্বাস ও বিভিন্ন সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
এই উদ্যোগে আলফাডাঙ্গায় পরিবেশ রক্ষায় সবার প্রতি এক অভিনব দৃষ্টান্ত স্থাপন হয়েছে।
জুলাই ১২, ২০২৫
এপ্রিল ২৮, ২০২৫
ফেব্রু ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।