এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে গতকাল বুধবার উপজেলা পরিষদ চত্তরে বিনামূল্যে বীজ ও বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে খুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়ের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা।
অনুষ্ঠানে সমাজসেবা অফিসার কাজী শামীম আহম্মেদ, সদরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রমেন্দ্র নাথ চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সাধারণ সম্পাদক রাজিব হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুদ্র ও প্রান্তিক চাষীরা এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বিনামূল্যে বীজ ও চারা পেয়ে তারা ফসলের উৎপাদন বাড়াতে পারবেন, যা তাদের জীবিকা উন্নয়নে সহায়ক হবে।
এই ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি খাতের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে বলে কৃষি কর্মকর্তারা জানান।
নভেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।