এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করেছে। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।
শনিবার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে জেলা জামায়াতের দলীয় কার্যালয় ‘আল-হেরা কমপ্লেক্সে’ আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরে এ প্রার্থিতার ঘোষণা দেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন।
আখাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান জানান, সংগঠনের সাংগঠনিক কাঠামো বর্তমানে আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। ইতোমধ্যে আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন পর্যায়ে কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে।
আতাউর রহমান সরকারের প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা ও ছবি পোস্ট করে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
আতাউর রহমান সরকার কসবা উপজেলার পুরাতন বাজার (কাঞ্চনমুড়ী) এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কসবা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক সভাপতি ছিলেন। সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি তিনি লেখালেখি, সাংবাদিকতা ও সমাজসেবায়ও নিজেকে নিবেদিত রেখেছেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।