এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় টেন্ডার প্রক্রিয়া ছাড়াই বিদ্যালয়ের পরিত্যক্ত সরকারি মালামাল বিক্রির অভিযোগে বিপাকে পড়েছেন নবাবেরতাম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান। এ ঘটনায় তাকে বিভিন্ন দপ্তর ও আদালতে ব্যাখ্যা দিতে ছুটতে হচ্ছে।
জানা গেছে, বিদ্যালয়ের পুরনো কিছু মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি করে দেন প্রধান শিক্ষক। বিক্রির বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করেন।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমান বলেন, “বিদ্যালয়ে যেসব পরিত্যক্ত মালামাল পড়ে ছিল, সেগুলো আবর্জনার সৃষ্টি করছিল। মাত্র ৮৮২ টাকার ওই মালামাল বিক্রির জন্য আলাদা টেন্ডারের প্রয়োজনীয়তা অনুভব করিনি।”
তবে উপজেলা শিক্ষা অফিস বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান, “অভিযোগের পর আমরা সরেজমিন তদন্ত করেছি। তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত তারাই গ্রহণ করবেন।”
ঘটনার পর স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে শিক্ষা বিভাগে জবাবদিহিতা শুরু হয়েছে।
ফেব্রু ৯, ২০২৬
মার্চ ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।