এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ শহরের ৭০/১ এলিফ্যান্ট রোডে অবস্থিত অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রধান অ্যাডমিন এ এফ এম মনজুর হাসান আসাদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুখলেসুর রহমান।
শোকসভায় স্বাগত বক্তব্য দেন কাস্টমস পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল হাকিম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবুল আমিন (পিস্তল আমিন), মাহবুবুর রহমান, মাহাবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম আব্দুস সামাদ, মহিউদ্দিন পাটুয়ারী, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন, নাজমুল ইসলাম ফকির, আব্দুল হাকিম শিকদার, নূর মোহাম্মদ তারাকীসহ অন্যান্য মরহুমদের স্মরণে মোনাজাত করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৮ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৮ আগস্ট, ২০২৬
ওটিটি | ৮ আগস্ট, ২০২৬
ফুটবল | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।