এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জুন) বিকেল চারটার দিকে উপজেলার বাঁধেরহাট বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। মিছিলকালে বাজার এলাকায় পুলিশের কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও তারা সংখ্যায় বেশি হওয়ায় মিছিলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির স্থানীয় নোয়ান্নই ইউনিয়নের সাবেক সভাপতি আশরাফুল করিম ওরফে বাবুর নেতৃত্বে বিকেল চারটার দিকে সংগঠনটির হাজারো নেতাকর্মী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তারা এ সময় সংক্ষিপ্ত একটি সমাবেশ করে। মিছিলকারীরা এ সময় মব সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। এর আগে দুপুর থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজার খানেজ নেতাকর্মী দুপুরে বাঁধেরহাট বাজার এলাকায় জড়ো হন।
নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের কথা স্বীকার করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান। তিনি বলেন, মিছিলের খবর পেয়ে তারা আগেই বাঁধেরহাট বাজারে পুলিশ মোতায়েন করেছেন। এ কারণে যখন বিক্ষোভ করার কথা, তখন তারা করতে পারেনি। পরে তারা বিকেলে বাজারের বাহিরে মিছিল করেছে। মিছিলকারীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অক্টোবর ১৭, ২০২৫
মে ৭, ২০২৫
মে ১৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।