এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির শীর্ষ নেতৃবৃন্দ মনে করেন, সরকারের দুর্নীতি, অপচয় ও লুটপাটের খেসারত সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিতেই বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিবাদ জানান।
জনগণের ওপর অর্থনৈতিক নিপীড়ন
বিবৃতিতে নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের মানুষ যখন লাগামহীন দ্রব্যমূল্য, বেকারত্ব, শিল্প খাতের সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের চাপে দিশাহারা, তখন বিদ্যুতের দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক নিপীড়ন চাপিয়ে দেওয়ার শামিল।
তাঁরা উল্লেখ করেন, বিদ্যুৎ এখন কেবল একটি সাধারণ সেবা নয়; এটি কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান। ফলে বিদ্যুতের মূল্যবৃদ্ধি মানেই প্রতিটি পণ্য ও সেবার উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যা সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।
ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানোর চেষ্টা
এবি পার্টির নেতারা অভিযোগ করেন, বছরের পর বছর ভুল পরিকল্পনা, অস্বচ্ছ চুক্তি, অতিরিক্ত সক্ষমতার নামে (ক্যাপাসিটি চার্জ) জনগণের অর্থ অপচয় এবং জবাবদিহিতার অভাবে বিদ্যুৎ খাতকে সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এখন সেই ব্যর্থতা, অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় এড়াতে বারবার জনগণের পকেট কাটা হচ্ছে।
তাঁরা আরও বলেন, একটি কল্যাণমুখী ও জনবান্ধব রাষ্ট্রে অর্থনৈতিক সংকটের সমাধান জনগণের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে নয়, বরং অপচয় ও দুর্নীতি বন্ধের মাধ্যমে করা উচিত। এই সিদ্ধান্তের ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি আরও দুর্বল হবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়বে।
এবি পার্টির দাবি
বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যুৎ খাতের সব চুক্তি, ব্যয় ও ভর্তুকি ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ অডিট (নিরীক্ষা) করে প্রকৃত তথ্য জনগণের সামনে প্রকাশের দাবি জানান নেতৃবৃন্দ। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে জনগণের ওপর নতুন কোনো বোঝা চাপানোর চেষ্টা মেনে নেওয়া হবে না।
মার্চ ২৫, ২০২৬
আগস্ট ১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
জাতীয় | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।