এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে নৃত্যানুষ্ঠান ও জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পরিষদের কবি জসীমউদ্দীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর মো. আলতাফ হোসেন, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, নৃত্যশিক্ষক নমিতা কুন্ডুসহ সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ।
আলোচনা সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবনী, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে ফরিদপুর জেলার বিভিন্ন শিশু শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এ উল্লেখযোগ্য দর্শক উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।
সেপ্টেম্বর ২৫, ২০২৬
জুলাই ১১, ২০২৪
আগস্ট ১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।