এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা। এছাড়াও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের মেডিকেল অফিসার, নার্স এবং মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
টিকাদান কার্যক্রমের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে ডা. রুইহ্লা অং মারমা জানান, উপজেলার ৯ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৫ হাজার ৮৭১ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
কর্মসূচিটি মোট ১১ দিন চলবে।
প্রথম ৮ দিন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে টিকা প্রদান করবেন। পরবর্তী ৩ দিন স্থানীয় বিদ্যালয়গুলোতে এই কার্যক্রম পরিচালিত হবে।
পুরো ১১ দিন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ সার্বক্ষণিক খোলা থাকবে যাতে কোনো শিশু টিকা থেকে বাদ না পড়ে।
উদ্বোধনকালে ইউএনও রুহুল আমিন অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের ভবিষ্যৎ স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শিশুকে নিকটস্থ কেন্দ্র বা বুথে নিয়ে এসে টিকা নিশ্চিত করার জন্য তিনি অনুরোধ জানান।
ফেব্রু ২১, ২০২৬
ডিসেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৭ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।