এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড়পাইককান্দী গ্রামে একটি স্বর্ণের চেইন চুরির ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটে চলেছে। চুরির বিচার নিশ্চিতে একাধিকবার শালিস বৈঠক বসলেও প্রভাবশালীদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ওঠায় গ্রামজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের দেলো মোল্যা নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি স্বর্ণের চেইন চুরির অভিযোগ ওঠে। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয় সমাজপতিরা দফায় দফায় শালিস বৈঠকের আয়োজন করেন। সর্বশেষ শুক্রবার (১৭ এপ্রিল) বড়পাইককান্দী মাদ্রাসা মাঠে কয়েকশ মানুষের উপস্থিতিতে একটি বিশাল শালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত শালিসে সভাপতিত্ব করেন ছিদ্দিক মাতুব্বর এবং পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন সবুজ কাজী। তবে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ, শালিসে অভিযুক্ত ব্যক্তির পক্ষ নেওয়ার জন্য একটি মহল মরিয়া হয়ে কাজ করছে। বারবার শালিস হওয়ার পরেও কোনো যৌক্তিক সমাধানে পৌঁছাতে না পারার মূল কারণ হিসেবে এই 'পক্ষপাতিত্ব'কেই দায়ী করছেন গ্রামবাসী।
ভুক্তভোগী পরিবার জানায়, চুরির ঘটনার পর তারা আইনি সহায়তার জন্য থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তবে স্থানীয় সমাজপতিরা গ্রাম্য শালিসের মাধ্যমে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে থানা থেকে বিষয়টি সরিয়ে আনেন। কিন্তু বারবার বৈঠক হলেও ন্যায্য বিচার না পাওয়ায় ভুক্তভোগীরা এখন হতাশ।
এদিকে, শালিস বৈঠকের কিছু খণ্ডচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়। ইন্টারনেটে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা এবং স্থানীয় সচেতন মহল সামাজিক বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এলাকাবাসীর দাবি, চুরির মতো অপরাধকে ধামাচাপা দিতে যারা পক্ষপাতের আশ্রয় নিচ্ছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। একইসাথে প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে একটি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন তারা।
এপ্রিল ১৩, ২০২৬
এপ্রিল ৭, ২০২৫
মার্চ ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।