এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর মধ্যেপাড়া গ্রামের শাহানুর আলীর ছেলে হাসান আলী (৩১) গত তিন মাস ধরে নিখোঁজ রয়েছেন। জীবিকার তাগিদে ফরিদপুরে কাজে গিয়ে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় পার হলেও প্রিয়জনের কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে কাজের সন্ধানে বাড়ি থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন হাসান। সেখানে পৌঁছানোর পর সাত দিন কাজও করেন তিনি। এরপর নিজের অর্জিত পারিশ্রমিক থেকে স্ত্রী শাবনূর খাতুনের মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ২,০০০ টাকা পাঠান।
টাকা পাঠানোর পরের দিন হাসান তাঁর সহকর্মীদের জানান যে, তিনি আর সেখানে কাজ করবেন না এবং বাড়িতে ফিরে যাবেন। এই কথা বলে তিনি ফরিদপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি বাড়িতেও ফেরেননি এবং কোনো আত্মীয়-স্বজনের বাড়িতেও যাননি।
দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বামীর কোনো হদিস না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী শাবনূর খাতুন। এ ঘটনায় তিনি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবির এই যুবকের (হাসান আলী) সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিচের দেওয়া মোবাইল নম্বরে অথবা দৌলতপুর থানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ রইল।
যোগাযোগের ঠিকানা:
মোবাইল নং: 01337-032523 (শাবনূর খাতুন, হাসানের স্ত্রী)
অথবা নিকটস্থ থানা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।