এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সাতটি নতুন সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল।
শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা আকোটেরচর ও ভাষানচর ইউনিয়নে পর্যায়ক্রমে এই সড়কগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নতুন এই সড়কগুলো নির্মিত হলে দুই ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. ফজলুর রহমান। প্রসঙ্গত, তার পৈতৃক নিবাস আকোটেরচর ইউনিয়নের শিকদার বাড়িতে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী গ্রামীণ অবকাঠামোর এই উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে স্থানীয় কৃষিপণ্য বাজারজাতকরণসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মার্চ ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।