এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ২৪ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন ধর্মীয় নেতা নির্বাচন করেছে ইরান।
সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পূর্ব পর্যন্ত ৩ সদস্যের এই কমিটি ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হিসেবে কাজ করবে।
৩সদস্যের মধ্যে রয়েছে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট এর স্পিকার আলি রেজা আরাফি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান, ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসিন।
ধারনা করা হচ্ছে আয়াতুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ আলি রেজা আরাফি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা
আলি রেজা আরাফির জীবনী: প্রায় ২৫ বছরের বেশী সময় ধরে এই মানুষটিকে গড়ে তুলেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের উত্তরসূরীর তালিকায় উপরেই রেখেছিলেন। সে হিসেবে তাঁর মৃত্যুর পর এখন অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতার দায়িত্ব পেলেন। তিনি আয়াতুল্লাহ আলিরেজা আরাফি।
আলিরেজা আরাফি একজন বিখ্যাত ধর্মীয় আলেম, গবেষক ও শিক্ষক। ইরানের কুম শহরের আন্তর্জাতিক ইসলামিক শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান স্থপতি।
এই কুমই কিন্তু সেই জায়গা, যেখানে থেকে তৈরি হয় ভবিষ্যৎ আয়াতুল্লাহ, বিচারক, চিন্তাবিদ এবং কখনো কখনো… রাষ্ট্রের ভবিষ্যৎ দিকনির্দেশক।
প্রশ্ন হল, কেন আলিরেজা আরাফিকে বেছে নিল ইরান?
কারন, তাঁর বিস্ময়কর জ্ঞান ও প্রজ্ঞা।
১) আরাফি সুফী ঘরানার আধ্যাত্মিক সাধনা "ইরফান" চর্চা শিখেছেন খামেনির কাছ থেকে।
২) ইরানে ন্যানো টেকনোলজি ও পারমানবিক কার্যক্রমের প্রধান বিনিয়োগ উপদেষ্টা। দেশটির শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক।
৩) মাতৃভাষার পাশাপাশি ৫টি ভাষায় পারদর্শী।
৪) ইরানের Assembly of Experts এর গুরুত্বপূর্ণ সদস্য।
৫) তিনি শিয়া আধ্যাত্মিক শিক্ষার কঠিন স্তর -“তাহযিবুন নফস” চর্চা করছেন, ২যুগের বেশী সময় ধরে।
"তাহযিবুন নফস" হচ্ছে একটা লাইফস্টাইল, যেখানে একটা দীর্ঘ সময় ধরে রাতের নফল ইবাদত, কুরআন গবেষণা এবং নৈতিক আত্মশুদ্ধির কাজটা করতে হয়।
৬) ইমাম মাহদীর আগমনের প্রস্তুতির অংশ হিসেবে আরাফি নিজের সবচেয়ে মেধাবী ছাত্রদের নিয়ে কুম শহরে ফিকহ বা দর্শন অধ্যায়ন করান, প্রায় ঘন্টাব্যাপী ধ্যান, আত্মসমালোচনা এবং সবর অনুশীলন করান।
৬) বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র মগজে বসিয়ে নেন আরাফি। ফলে যুদ্ধকালীন সময়ে রেভুলেশনারি গার্ডের থিংক ট্যাংক হিসেবেও কাজ করেছেন।
আসলে ইতিহাসে কিছু মানুষ আছেন—
যারা ক্ষমতা অর্জনের জন্য আধ্যাত্মিকতা ব্যবহার করেন।
আর কিছু মানুষ আছেন— যাদের আধ্যাত্মিক পথই একসময় তাদের ক্ষমতার কেন্দ্রে নিয়ে যায়।
আয়াতুল্লাহ আলিরেজা আরাফি সম্ভবত দ্বিতীয় পথের যাত্রী।
শুভ কামনা, নতুন আয়াতুল্লাহ্।
সূত্র: আল জাজিরা ও আনন্দ বাজার।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ক্রিকেট | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
বান্দরবান | ২১ জুলাই, ২০২৬
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।